আসানসোল ✍ Final Exposer

পূনরায় ভিন্ন রাজ্যে আলু রফতানিতে রাশ টানল পুলিশ প্রশাসন,সীমানা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি

কৌশিক মুখার্জী: কুলটি:-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশিকা জারি করেছেন রাজ্য থেকে আলু অন্য রাজ্যে যাবে না।পূনরায় ভিন্ন রাজ্যে আলু রফতানিতে রাশ টানল পুলিশ প্রশাসন।আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ১৯নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেক পোষ্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ।লরি গুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে।বুধবার রাত থেকেই আলু রফতানির ক্ষেত্রে পুলিশের এই নজর দারি শুরু হয়েছে।কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ সহ পুলিশের উপস্থিতি তে চলছে নজর দারি।লরি থামিয়ে কাগজ পত্র ক্ষতিয়ে দেখা হচ্ছে,আলু বোঝাই থাকলে পুনরায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে।রাজের বাইরে যেনো আলু বোঝাই কোনো গাড়ি না যেতে পারে সজাগ রয়েছে পুলিশ,চলছে কড়া নজরদারি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার