আসানসোল ✍ Final Exposer

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর পিএইচই দপ্তর,কাটা হলো পানীয় দলের অবৈধ সংযোগ

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর পিএইচই দপ্তর,কাটা হলো পানীয় দলের অবৈধ সংযোগ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করলো পি এইচ ই। এদিন সালানপুর এলাকার বিভিন্ন কারখানা, হোটেল পেট্রোল পাম্প,গ্যারেজ সহ বিভিন্ন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পি এইচ ই দপ্তরের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় প্রশাসন পুলিশ একযোগে এই অভিযান শুরু করেছে। পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দ্বীপ কুন্ডু জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর। বিভিন্ন জায়গায় অবৈধ পানীয় জলের কানেকশন বিচ্ছিন্ন করা হচ্ছে।তারই পরিপেক্ষিতে সালানপুর ব্লকের বিভিন্ন কারখানা, পেট্রোল পাম্প সহ বিভিন্ন জায়গায় অবৈধ জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু হয়েছে। বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ সংযোগকারীদের জরিমানা করা হবে,এমনটাও জানিয়েছেন তিনি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার