জেলার আপডেট ✍ Final Exposer

দু'কলম

দু'কলম

তুহিনা চক্রবর্তী (কোলাঘাট)

সেদিনও লিখেছি দুকলম বাঁচার তাগিদে,অতি সাধারণ থেকে অসাধারন বিষয়বস্তু প্রতিনিয়ত যা ঘটেছে এই সমাজে,
লিখিনি খুব সহজে।

লিখতে গিয়ে ও ক্ষতবিক্ষত হয়েছি কতবার,
অনুতাপের আগুনে পুড়েছি শতবার।
প্রদীপের আলোয় হৃদয় সেঁকেছি সহস্রবার।

সমাজের বুকে গজিয়ে ওঠা
শৈবাল সম কত ইতিহাস,
কত রসায়ন, কত সমীকরণ
আজও করতে পারিনি সমাধান।

কতবার বুক ফেটেছে প্রচণ্ড যন্ত্রণায়।
বাহ্যিক আর্তনাদে কেঁদে উঠেছে মন।
কারো বুকফাটা কান্না চেপে রেখেছি হৃদয়ের এককোণে মরেছি কতবার মরমে।

কখনো নীল লাল সবুজ রক্ত ছিটিয়ে দিয়েছি ডায়েরির পাতায় পাতায়।
কখনো আঁচড় কেটেছি নিজ বক্ষস্থলে,কখনো বা সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা আধুনিকতার নগ্ন রূপ,কখনো বা অজুহাতের তরোয়ালে কেটে বেরিয়ে যাওয়া কর্তব্যের ছিন্ন মস্তক রাতের ছায়াস্বপ্নের ভিড়ে তলিয়ে গেছে।

যেদিন কোনো ব্যর্থ প্রেমিক বুকে ব্যথা চেপে গেয়েছিলো বসন্তের গান, যেদিন কোনোএক দম্পতি
অপ্রেমে গড়েছিলো নাটকীয় সংসার, যেদিন কোনো মাতৃহারা শিশু আকাশের বুকে খুঁজেছিলো মায়ের আঁচল, সেদিন ও লিখেছি দুকলম।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার