আসানসোল ✍ Final Exposer

মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে পথদুর্ঘটনা

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা।পুরোনো কল্যানেশ্বরী মন্দির সংলগ্ন ধানবাদ গামী রাস্তা জাতীয় সড়কে মোটর বাইক চালিয়ে যাওয়ার সময়,মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।ঘটনায় গুরুত্বর আহত হয় মোটর বাইক চালক।ঘটনাস্থলে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ পৌঁছে গুরুত্বর আহত ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশের অ্যাম্বুলেন্স করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।আহত ব্যাক্তির নাম রাজেশ বাউরি (৪৩)বড়িরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার