জেলার আপডেট ✍ Final Exposer

তুমি একটু অপেক্ষা করো

তুমি একটু অপেক্ষা করো

মধুমিতা দে (ডোমজুর)

জীবন এতো সহজ নয়..
সবটা ছন্দে লেখা যায় না।
টুকরো করা পান্ডুলিপি, পা ভর্তি কালি.
কয়েকটা এলোমেলো বিক্ষিপ্ত লাইন পেরিয়ে,
জোড়াতালি, অলিগলি ছিমানো বাতি,
তবুও সাজানো হয় নি রাত!
তুমি ঠায় বসেছিলে অপেক্ষায়…
মাঝে কতবার বৃষ্টি এল,জ্যোৎস্না ঝড়ল
মজা নদীর গা বেয়ে চামড়া পোড়া গন্ধ!
কেউ চলে গেল আবার আসব বলে;
স্রোত দুপায়ে মাড়িয়ে দাঁড়িয়ে রইলাম!
ছুঁড়ে ফেললাম অদৃষ্টের চমকানি,
কতবার দুহাত তুলে গর্জে উঠলাম,
হায় বিধাতা!!
তার মাঝে ঘুরে গেছে তোমার যৌবন,
চোখ ভর্তি স্বপ্ন,
বিকিয়ে দিয়েছি সস্তা হাটে!
চিন্তা চেতনার গায়ে উঠছে বাহারি সাজ;
অন্ধকার জুড়ে বসেছে তুলসী তলায়!
একমাত্র ধ্রুবতারা জ্বলছে বিশ্বাসে,
নিঃশ্বাস নিঃশেষ হওয়ার আগে লিখবোই,
লিখবই, শেষ কয়েকটা পঙক্তি।
তুমি আরও একটু অপেক্ষা করো
দেখো সব পাতা ভরাট হয় নি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার