আসানসোল ✍ Final Exposer

অভিযোগ ও প্রত্যুত্তরে সরগরম আসানসোল 

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

    আসন্ন লোকসভা ভোটে আসানসোল আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহার নাম ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে নানা  অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে সরব হলেন স্থানীয় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী। তিনি বলেন উপনির্বাচনে জেতার পর শত্রুঘ্ন সিনহা আসানসোলের মানুষের  জন্য কিছু করেননি। আসানসোলের উন্নয়নের জন্য সংসদে তিনি কিছু বলেননি। এমনকি সাংসদ হবার পরও তিনি এখানে ভোটার কার্ড পর্যন্ত তৈরি করেননি। আসানসোলের মানুষ উন্নয়ন চাই। তার দাবি  আসানসোলের মানুষ দ্বিতীয়বার ভুল করবেনা।

    জিতেন্দ্র তেওয়ারীর অভিযোগের জবাব দিতে গিয়ে তৃণমূল নেতা ভি শিবদাশন দাশু বলেন - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের রাজ্য ছেড়ে বেণারসে এবং আরও দেড় শতাধিক বিজেপি নেতা নিজের এলাকা ছেড়ে অন্যত্র প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা কি ওখানে ভোটার কার্ড তৈরি করেছেন? বাড়ি ভাড়া নিয়ে থাকেন? আগে নিজের দলের দিকে বিজেপি নজর দিক। শত্রুঘ্ন সিনহা দু'বছর সাংসদ হয়েছেন। আতঙ্কে তো বিজেপি সংসদে শুধু হট্টগোল করে গেছে। বলার সুযোগ কোথায়? তাছাড়া শত্রুঘ্নজী এখানে মাসে দু'বার করে আসেন। তিনি আরও বলেন - শুধু তৃণমূল কর্মী নয় প্রতিটি ভারতবাসীর নয়নমণি হলেন অভিষেক ব্যানার্জ্জী।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার