আসানসোল ✍ Final Exposer

আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না বলে জানান ভোজপুরি গায়ক

আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না বলে জানান ভোজপুরি গায়ক

কৌশিক মুখার্জী: আসানসোল:-

বিজেপি তাকে আসানসোল থেকে লোকসভা প্রার্থী করার ২৪ ঘন্টাও পেরিয়ে যায়নি যখন পাওয়ার স্টার পবন সিং তার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে তিনি আসানসোল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। পবন সিং লিখেছেন যে আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না।তবে বর্তমানে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার