আসানসোল ✍ Final Exposer

ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত অটোচালক,আহত এক যাত্রী

কৌশিক মুখার্জী: আসানসোল:-


মঙ্গলবার সাতসকালেই আসানসোলের জিটি রোডের ভগত সিং মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক অটো চালকের ।অটোয় থাকা এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।ঘটনার সম্পর্কে জানা যায় যে মঙ্গলবার ৩রা ডিসেম্বর সকাল ৭ টা নাগাদ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে আসানসোেল জি টি রোডের উপর ভগৎ সিং মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মনোজ সিনেমা হল সংলগ্ন কুমারপুরের বাসিন্দা অটোচালক মহঃ নিসার খান (৬০) অন্যান্য দিনের মতোই এদিনও বাড়ি থেকে অটো নিয়ে বের হন। পথে কুমারপুর থেকে এক যাত্রীকে নিয়ে আসানসোেল স্টেশনে পৌঁছানোর জন্য রওনা দেন। ভগৎ সিং মোড়ের কাছে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার অটোয় ধাক্কা মারে।তাতে অটোটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং উল্টে যায়। এই ঘটনায় অটো চালক নিসার খান ও অটোর যাত্রী গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও ট্রাফিক গার্ড তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান।জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগের চিকিৎসক অটোচালক মহম্মদ নিসার খানকে মৃত বলে জানানো হয়। অটোতে ভ্রমণকারী একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গুরুতর আহত যাত্রীর চিকিৎসা চলছে।যদিও দুর্ঘটনাগ্রস্থ ট্রাক সহ চালক পলাতক ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার