আসানসোল ✍ Final Exposer

পুকুর ভরাটের অভিযোগে ডেপুটেশন জেলা শাসককে

কৌশিক মুখার্জী: আসানসোল:-

পুকুর ভরাটের অভিযোগে এদিন কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির পক্ষ থেকে আসানসোল এইচএলজি মোড় থেকে জেলাশাসক দপ্তর পর্যন্ত পায়ে হেটে মিছিল করে যান। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন।
সরকারি জমি দখল ও পুকুর ভরাটের অভিযোগে আসানসোল উত্তর থানার পুলিশ বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। অবশেষে আজ কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে গণ ডেপুটেশন দেওয়া হয়।

কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির পক্ষ থেকে বলেন,
জমি মাফিয়ারা আমাদের এলাকার পুকুর ভরাটের চেষ্টা করছে। কুমারপুর মৌজায় জনসাধারণের ব্যবহারের জন্য একটি পুকুর রয়েছে। যার আয়তন এক একর পাঁচ ভাগ। কয়েক বছর আগে বার্নপুরের ব্যবসায়ী কানহাইলাল শর্মা, শঙ্কর শর্মা ও আরও কয়েকজন মিলে ওই পুকুরের কিছু শেয়ার কিনেছিলেন। পরে পুকুরটি দেওয়াল দিয়ে ঘেরা হয়। এখন সেই পুকুর ভরাটের চেষ্টা চলছে। আমরা জেলাশাসককে গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি।

শঙ্করলাল শর্মা বলেন আমরা জানি না যে এটি একটি পুকুর। সরকারি দলিল মোতাবেক ঐ জমি কিনেছিলাম। আমাদের কাছে সব বৈধ নথি আছে। কে কি দাবি করছে তাতে আমাদের কিছু যায় আসে না। কারোর কোনো আপত্তি ও অভিযোগ থাকলে তারা আদালতে যেতে পারেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার