জেলার আপডেট ✍ Final Exposer

ভালবাসার অভাব

ভালবাসার অভাব

কাকলী পাল (ভিতরকামতা, কোচবিহার)

ভালোবাসার অভাবে অভাবী মন
শৈত্যপ্রবাহের উষ্ণতা খোঁজে
কফির কাপে ভেজানো এক ফালি চাঁদ,
নিশুতি প্রহর গোনা হাস্নুহানারা,
বিসর্পিত পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে করুণ সুর,
মনে পড়ে কত কথা , স্পর্শ হীন নিথর রাত,
পুরোনো রঙচটা ডায়েরির পাতাগুলো যেন বিবর্ণ উপন্যাস।
ম্রিয়মান জ্যোৎস্নায় ভিজে গেছে মন
নিরালায় জনহীন পাহাড়ী উপত্যকার ঝুল বারান্দায়
বিপন্ন বেদুঈন মনটাও তোমায় ভেবে সারা,
অথচ তুমি আছো তোমার শহরে,,,,
আমি আমাকে ভালোবাসতে পারি নি
বৃথা আক্ষেপ হেমলক ঠোঁটে!!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার