আসানসোল ✍ Final Exposer

পুলিশের হাতে ধরা পড়লো টায়ার চোর

কৌশিক মুখার্জী: সালানপুর:-

দিন কয়েক ধরে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত ঝাড়খণ্ড রোডের এক পুরানো টায়ার মেরামতের দোকানের সামনে থাকা কিছু পুরোনো টায়ারের চুরির ঘটনা ঘটে।রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে।রূপনারায়ানপুর ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতানার নেতৃত্বে টিম গঠন করে গতকাল রাতে একটি পিকআপ ভ্যান ও চালককে গ্রেপ্তার করে পুলিশ।ধৃত গাড়ি চালক হুগলির বাসিন্দা নাম আবেদ আলী।
জানা যায় ধৃত গাড়ি চালক সবজি নিয়ে বিহার থেকে ফেরত হবার সময় ঝাড়খণ্ড রোড থেকে টায়ার চুরি নিয়ে যেতো।গতকাল খবর পেয়ে পুলিশ তাকে বাংলা ঝাড়খণ্ড সীমানা থেকে পিকআপ ভ্যান সহ চালককে গ্রেপ্তার করে।ধৃত চালককে সোমবার দিন আসানসোল আদালতে তোলা হয়।তদন্ত সাপেক্ষে ৫দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়।তবে জানা যায় কিছু ব্যক্তি এই ঘটনায় জড়িত রয়েছে পুলিশ তাদের তল্লাশি শুরু করেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার