আসানসোল ✍ Final Exposer

রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোল উত্তর থানার ৭ নম্বর প্লাটফর্ম সংলগ্ন এলাকায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।মৃতের নাম সোনু আনসারি (৩৫)।আসানসোলের পুরানো স্টেশন মিস্ত্রি পাড়ার এলাকায় বাসিন্দা।মৃত ঐ যুবক রেলে হকারী করতো।মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ।এমন কি মৃতদেহের পাশে একটি পাথর রাখা ছিল।এলাকাবাসীদের অভিযোগ রাতের অন্ধকারে এই যুবককে পাথর দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার তদন্তে পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার