আসানসোল ✍ Final Exposer

বিশ্বাস অবিশ্বাসের লড়াই

বিশ্বাস অবিশ্বাসের লড়াই

সঙ্গীতা মুখার্জী মণ্ডল (দুর্গাপুর, পশ্চিম বর্ধমান)

কলমটা বৃদ্ধ হয়ে গেছে তাই বোধহয় ঘুমিয়ে পড়েছে,
খাতার এপাশ ওপাশ চারিদিক ফাঁকা,,,,
তাই আমি ক্রমেই পাঠক হতে শিখছি;
অভাব ছাড়া মানুষ শুধরে নিতে পারে কি নিজেকে!
তবে ইচ্ছে পাখিদের দাসত্ব এখন অসহ্য লাগে
তাই সে মুক্ত ,মুক্তির আলোয় ঝলমল করতে থাকা এক পূর্ণিমা।
চশমার প্রয়োজন হয় ভীষন ,কারণ চশমা ছাড়া মানুষ গুনতে কষ্ট হয়,
ছবিদের গায়ে গায়ে যে শব্দ পড়তে ইচ্ছে করে
মানুষের স্বভাবের বাইরে আমি কোন সংখ্যা বসিয়ে ফেলি না
তবে আজকাল এতো বেশি বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই চলে
আমি ভাবি কেমন করে মানুষ বেঁধে বেঁধে থাকবে!
ঈশ্বর কি পারেন না সমস্ত বৈষম্য দূর করে দিতে!
কিংবা মনটাকে বিস্তারিত করতে
মানুষের হৃদয় ঘরে মানুষ থাকতে পারে এমন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার