আসানসোল ✍ Final Exposer

কল্যানেশ্বরী মন্দিরে জলের দাবিতে পথ অবরোধ

কল্যানেশ্বরী মন্দিরে জলের দাবিতে পথ অবরোধ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সাত দিন ধরে কল্যানেশ্বরী মন্দিরে নেই পানীয় জল,অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল স্থানীয় মানুষজন থেকে শুরু করে মন্দিরের পুরোহিতরা।সোমবার দিন সকালে দেন্দুয়া বরাকর রাস্তার উপর কল্যানেশ্বরী সামনে পথ অবরোধ করেন মন্দিরের পুরোহিত সহ ব্যাবসায়ী ও স্থানীয় মানুষজন।ঘটনাস্থলে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এবং কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।তাদের অভিযোগ সাত দিন ধরে নিয়মিত পানীয় জল মন্দিরে দেওয়া হচ্ছে না,ফলে মন্দিরের ভোগ রান্না, বাসন পত্র ধোঁয়া সহ ভক্তদের পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে।তারা আরো বলেন পিএইচই দপ্তরের অধিকারীদের অনেকবার বলার পরেও সুরাহ না মেলায় তারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন।প্রায় আধ ঘণ্টা পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে  অবরোধ তুলে নেওয়া হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার