জেলার আপডেট ✍ Final Exposer

হিসেব-নিকেশ

হিসেব-নিকেশ

বিশ্বজিত মুখার্জ্জী (গণপুর, পূর্ব বর্ধমান)

সবাইকে তো সব বিলালে আমার বেলায় কৃপণ কেনো?
অনেক পথিক আসবে যাবে পাঠ শেখাবে জীবন জেনো।
আমি তো সেই চিরকালীন ভবঘুরে বাউল ফকির…
সবার সাথে সখ্যতা ঠিক,গঠন ভীতে ধরে-নি চির।

আমারও এক পাখি ছিলো বোলতো বুলি দিনেরাতে….
খাঁচা ছেড়ে পালায় উড়ে উপেক্ষা ছাই মতামতে।
পাখিটা আজ মুক্তমনা স্বাধীনচেতায় নিচ্ছে তালিম…
বাসার ভারে নুইয়ে পড়ে উঠান জোড়া গাছের ডালিম।

রসাসিক্ত ডালিম গাছের ডালিম দানার মিষ্টি স্বভাব…
বসতি তার গাছের ডালে পাকা ফলে লালাভ ভাব।
কোনটা আবার লালাভ ভাব কোনটা আবার সবুজ তাজা…
মাঝে মাঝে ফকিরও ঠিক,বদলে পোষাক সাজে রাজা।

রাজা সাজার ঝক্কি ভারি মাথার উপর কাঁটার মুকুট….
আমরা যারা কেউকাটা নই সময় বিশেষে হই দলছুট!
দলছুটেদের খেলার ধরণ অন্যরকম বদ-স্বভাবী…
এদের নিয়ে উপন্যাস হয় এরাই হলো কালের দাবী।

মিটলে ভালো না মিটলে সই সকল ভালোর আরো ভালো…
এরা ছিলো রাত আঁধারে এরাই এখন চোখের আলো।
উঠান জুড়ে আলপনা ছাপ প্রদীপ জ্বলে তুলসি তলায়….
সবার জন্য উদার হোলে উদাস ছিলো আমার বেলায়!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার