আসানসোল ✍ Final Exposer

অবৈধভাবে পুকুর ভরাট এলাকায় নজরদারিতে প্রশাসনিক আধিকারিকরা

কৌশিক মুখার্জী: আসানসোল:-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পর থেকেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কঠোর পদক্ষেপ শুরু করেছে।মুখমন্ত্রীর কড়া নির্দেশের পর বৃহস্পতিবার জেলা প্রশাসনের অবৈধভাবে যে পুকুরগুলো ভরাট করা হয়েছিল সেগুলো খোঁজার কাজ শুরু হয়েছে।এদিন আসানসোল উত্তরথানার অন্তর্গত ১৯নম্বর জাতীয় সড়কের পাশে পলাশডিহি ও ফরচুন পার্ক এলাকা পরিদর্শন করেন আসানসোল পৌরনিগম ও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং আসানসোল উত্তর থানার পুলিশ। আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ মন্ডল জানান ইতিমধ্যে পাঁচটি জায়গা বা প্লট চিন্নিত করা হয়েছে।পুরো বিষয়টি উচ্চ আধিকারিক কে তাঁরা জানাবেন বলে জানান।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বেআইনি জমি ভরাটের কারণে এলাকায় জলাশয়ের সংখ্যা কমে যাচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জল সমস্যাও বেড়ে চলেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার