জেলার আপডেট ✍ Final Exposer

আমতায় পালিত হলো মা সারদার ১৭২ তম জন্মতিথি অনুষ্ঠান

রিমা ঘোষ: আমতা; হাওড়া:-

আমতা ব্রতচারী ও যোগব্যায়াম শিক্ষা কেন্দ্রের পরিচালনায় গত ২১ শে ডিসেম্বর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হাওড়ার আমতা শিবতলা প্রাঙ্গনে শুরু হয় মা সারদার ১৭২ তম জন্মতিথি অনুষ্ঠান। তিন দিনের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডা. নির্মল মাজি সহ আরও বিশিষ্ট গুণীজনেরা। বিধায়ক ডা. নির্মল মাজি আমতা তথা রাজ্যবাসীর মঙ্গলকামনা করেন ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

২৩ শে ডিসেম্বর পর্যন্ত চলা এই অনুষ্ঠানে ভক্তিগীতির সঙ্গে স্থানীয় শিল্পী ও স্বনামধন্য শিল্পী দের পরিবেশিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সারাদা মায়ের জন্মতিথিকে কেন্দ্র করে এলাকাবাসীর উৎসাহ ছিল প্রচুর চোখে পরার মত।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার