আসানসোল ✍ Final Exposer

অমিত শাহের অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল

অমিত শাহের অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর নিয়ে মন্তব্য ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি। এর আগে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে কড়া সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ সর্বত্র প্রতিবাদ কর্মসূচি। সেই মত ডঃ বি আর আম্বেদকরকে নিয়ে অমিত শাহের অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে আসানসোল উত্তর বিধানসভার ব্লক ১ তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল করা হয়। যার নেতৃত্বে ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, উপস্থিত ছিলেন এমএমআইসি গুরুদাস চ্যাটার্জী সহ আরও অনেক কর্মী সমর্থকরা। এদিনের মিছিল আসানসোল রাহালেন স্থিত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে শুরু হয়ে হটন রোডে এসে শেষ হয়। মিছিল শেষে অমিত শাহ এর কুশ পুতুল জ্বালানো হয়।
সেখানে দেশের সংবিধান রচয়িতার অপমানের বিরুদ্ধে শ্লোগান ওঠে। অবিলম্বে অমিত সাহু কে গ্রেফতার করা এবং তার লোকসভা পদ থেকে মন্ত্রিত্বের পথ থেকে তাকে বরখাস্ত করার স্লোগান ওঠে।

অভিজিৎ ঘটক বলেন, অমিত শাহ যেভাবে দেশের সংবিধান প্রণেতা ডঃ বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অপমান করেছেন, তার নিন্দা যত করা যায়, তা কম। যার জন্য আমরা আমাদের সংবিধান পেয়েছি, তাকেই অমিত শাহ রাজ্যসভায় দাঁড়িয়ে অপমান করলেন।  এরপর মন্ত্রিসভায় থাকার অধিকার নেই অমিত শাহের।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার