জেলার আপডেট ✍ Final Exposer

আমরা

আমরা

ববি সরকার (বারাসত, উত্তর চব্বিশ পরগণা)

আমাদের সবকিছু মেলেনা,
আছে মতের অনেক অমিল।
রং মেলান্তি খেলা চলেনা ,
তবুও হৃদয় হয়নি মলিন।
আমার হ্যাঁ তে ,তার হ্যাঁ ছিলোনা,
তার না তে হইনা রাজি।
যখন তখন বাজতে থাকে
সেই আমাদের কথার বাজি।
হারলো কেবা ,কার জয় হলো
ভাবিনা কেউই রাগের পরে।
আসলে কাছে সব ভুলে যাই,
হৃদয় জুড়ে আদর ঝরে।
নিজেকে বড়ো কেউ ভাবিনা,
নেইতো কোনো ইগোর লড়াই,
ভালোবাসলে থাকতে জানি,
ভালোবাসাটাই আসল বড়াই।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার