আসানসোল ✍ Final Exposer

তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল উত্তর থানার ৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের লিগ্যাল এডভাইজার তথা তৃণমূল কংগ্রেস নেতা রবিউল ইসলাম- এর বিরুদ্ধে মারধরের অভিযোগ। অভিযোগকারী মণীশ সিং জানান,রবিবার রাতে আসানসোল আশ্রম মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তাকে মারধর করা হয়।তার ফলে ওই ব্যক্তির মাথায় গুরুতর আঘাত পায়। বর্তমানে তিনি আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। তার মাথায় সাতটি সেলাই হয়েছে বলে তিনি জানান।এই বিষয়ে তার ভাই বিকাশ সিং আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

https://youtu.be/pxBH4x3DMKk?si=NW8dyp2YPCSyHE6x

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার