আসানসোল ✍ Final Exposer

রানীগঞ্জের বেহাল সার্ভিস রোডে দুর্ঘটনায় মৃত্যু এক দিনমজুরের

রানীগঞ্জের বেহাল সার্ভিস রোডে দুর্ঘটনায় মৃত্যু এক দিনমজুরের

কৌশিক মুখার্জী: রাণীগঞ্জ:-

রানীগঞ্জের রাজার বাঁধ এলাকার বাসিন্দা চল্লিশ বছরের মোহাম্মদ বাবলু নামের এক ব্যক্তি কাজে যোগ দেওয়ার জন্য ১৯ নম্বর জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোড ধরে কর্মস্থলে যাওয়ার পথে ট্যাঙ্করের ধাক্কায় মৃত্যু হয়।
জানা গেছে সেই সময়ই একটি ইন্ডিয়ান অয়েল তেলের ট্যাঙ্কারের মুখোমুখি ওই সাইকেলে যাওয়া দিনমজুর ব্যক্তিকে চাপা দিলে ঘটনা স্থলে মৃত্যু হয় তার। দুর্ঘটনার বিষয় জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয় রাণীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও রানিগঞ্জের ট্রাফিক পুলিশ। এই দুর্ঘটনা ঘটার কারণে অবরুদ্ধ হয় সার্ভিস রোড।পুলিশ দ্রুত যানজট সরিয়ে স্বাভাবিক করতে পরিস্থিতি।ঘাতক ট্যাঙ্কার টিকে সনাক্তকরণ করা হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার