আসানসোল ✍ Final Exposer

বড়োদিনের আগে পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানায় পুলিশের  নাকা তল্লাশি

কৌশিক মুখার্জী: কুলটি:- রাত পার হলেই বড়দিন। একই সাথে বছর শেষের উৎসবমুখর পরিবেশ এগিয়ে আসছে মানুষের জীবনে। আর সেই উৎসব মুখর পরিবেশে যাতে কোনো প্রকার অশান্তি ছড়িয়ে না পড়ে বা ভিন রাজ‍্য থেকে দুষ্কৃতিরা প্রবেশ করতে না পারে।আর তাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের পক্ষ থেকে এদিন পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানার ডুবুরডিহি চেকপোষ্টে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে নাকা তল্লাশি অভিযান ভিন রাজ‍্য থেকে আগত প্রতিটি গাড়ি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। একই সাথে আগত যাত্রীদের পরিচয় সহ গন্তব‍্য ও উদ্দেশ‍্যও লিপিবদ্ধ করা হয় বলে জানা যায়।বলতে গেলে কড়া নিরাপত্তা পুলিশের।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার