আসানসোল ✍ Final Exposer

আছাড়ার নিউ হোলি এঞ্জেলস পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান

কৌশিক মুখার্জী: সালানপুর:-

পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের অন্তর্গত আছাড়ার নিউ হোলি এঞ্জেলস পাবলিক স্কুলে মঙ্গলবার বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজকের অনুষ্ঠানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে। আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয় সম্মানীয় অতিথিদের অব্যর্থনা দিয়ে।আজকের এই অনুষ্ঠানের আকর্ষকের কেন্দ্র ছিল স্কুল পডুয়াদের বিভিন্ন ধরনের দেশাত্ম বোধক নাচ,কুইজ প্রতিযোগিতা, সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম।এদিন স্কুলের কর্ণধার সঞ্জয় সুকুল জানান প্রতিবছরের মত এই বছরেও তাদের এই অনুষ্ঠান,স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপের মধ্যে রাখতে এই উদ্যোগ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার