আসানসোল ✍ Final Exposer

ইসিএলের বারাবনি চরনপুর কয়লাখনির অফিসে ভাঙচুর চালায় স্থানীয়রা বলে অভিযোগ

ইসিএলের বারাবনি চরনপুর কয়লাখনির অফিসে ভাঙচুর চালায় স্থানীয়রা বলে অভিযোগ

কৌশিক মুখার্জী: বারাবনি:-

ইসিএলের চরনপুর কয়লাখনিতে বিস্ফোরণের জেরে কেঁপে উঠছে, তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ি। এই অভিযোগকে কেন্দ্র করে আসানসোলের বারাবনির চরনপুর কয়লাখনি অফিসে ভাঙচুর। বুধবার উত্তেজিত জনতা অফিসে এসে ব্যাপক ভাঙচুর চালায়। অফিসের কম্পিউটার বের করে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ইসিএলের বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালায়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ও সিআইএসএফ বাহিনী পৌচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার