আসানসোল ✍ Final Exposer

জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে শুরু হতে চলেছে আসানসোল সংস্কৃতিক উৎসব ২০২৫ 

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি আসানসোল জিটিরোডের গোধুলি সংলগ্ন নিজের বাসভবনে শনিবার এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন যে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আসানসোল সংস্কৃতিক উৎসব ২০২৫ এর আয়োজন করা হচ্ছে।এই অনুষ্ঠান আসানসোল বাসীর জন্য বিশেষ উপহার।বিগত কয়েক বছর ধরে বন্ধ থাকা আসানসোল ফিল্ম ফেস্টিভ্যাল পুনরায় চালু করতে উদ্যোগী এই উৎসবে।আসানসোলের শিল্পী, সাহিত্যিক, এবং বুদ্ধিজীবীদের জন্য মঞ্চের পাশাপাশি ছোট ফিল্ম এবং ডকুমেন্টারি প্রদর্শনী হবে।আসানসোল সংস্কৃতিক পরিবেশকে আরো সমৃদ্ধ করবে।

https://youtu.be/4rSnlkvhA3k?si=TN46XagD4PqZcEdd

এদিন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন এই উৎসবের মাধ্যমে আসানসোলের সমস্ত শিল্পী, কবি, সঙ্গীতজ্ঞ, এবং নৃত্যশিল্পীদের জন্য একটি বৃহৎ মঞ্চ তৈরি করা হবে সাথে পেইন্টিং, কবিতা, সঙ্গীত এবং নৃত্য প্রদর্শন করা হবে যাতে তারা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারেন। এই উৎসবের মাধ্যমে আমরা আসানসোলের গর্ব তাদের প্রতিভা এবং সৃজনশীলতার প্রদর্শন করতে চাই। উৎসবের স্থান সঠিক সময় জানিয়ে দেওয়া হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার