আসানসোল ✍ Final Exposer

রেলের তরফে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে জেলাশাসক দপ্তরের সামনে ধরনা প্রদর্শন যুব কংগ্রেসের

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোলের কুলটির বরাকর এলাকার ৬৬ ও ৬৮ এবং ৭০ নাম্বার ওয়ার্ডের বেশ বহু পরিবারকে রেল প্রশাসন উচ্ছেদ করতে নেমে পড়েছে। তার ফলে হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়ে পড়বে। রাস্তার মধ্যে গাছের তলায় দিন কাটবে। রেল প্রশাসন তরফ থেকে জানা গেছে, ওই এলাকায় ফেড করিডর হবে তাই উচ্ছেদ অভিযান চলবে। তার প্রতিবাদে আজ পশ্চিম বর্ধমান জেলাশাসক দপ্তরের সামনে ধরনা প্রদর্শন করেন যুব কংগ্রেস। যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বরাকর অঞ্চলের বাসিন্দাদের আগে পুনর্বাসন দিতে হবে, তারপর উচ্ছেদ করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারীদেন তাঁরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার