আসানসোল ✍ Final Exposer

গঙ্গাসাগর মেলা ২০২৫ এর ক্যাপ ও স্বাগত তরণের উদ্বোধন

গঙ্গাসাগর মেলা ২০২৫ এর ক্যাপ ও স্বাগত তরণের উদ্বোধন

কৌশিক মুখার্জী: কুলটি:-

মকর সংক্রান্তির পূণ্যস্নান গঙ্গাসাগর মেলা।এই গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এসে পুণ্য স্নানে অংশ নেন। আর এইবার ভিন রাজ্যের থেকে আসা পূর্ণ্যার্থীদের স্বাগত জানাতে আসানসোলের কুলটি থানার অন্তরর্গত বাংলা ঝাড়খন্ড সীমানায় ডুবুরডিহি চেক পোস্টে তৈরি করা হলো স্বাগত তরণ এবং তাদের জন্য বিশেষ ব্যবস্থা। আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভিন রাজ্য থেকে আসা পূন্যার্থীদের জন্য বিশ্রামাগার,শৌচাগার এছাড়াও পানীয় জল, ও চা পানের ব্যবস্থা থাকছে। থাকছে স্বাস্থ্য টিম ও অ্যাম্বুলেন্স । আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন ভিন রাজ্য থেকে আসা পূর্ণার্থীদের সুবিধার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে মতো শিবির করা হয়েছে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে।এদিন ফিতে কেটে উদ্বোধন করেন আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়,এছাড়া ডেপুটি মেয়র ওয়াসিমুলহক সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার