আসানসোল ✍ Final Exposer

আসানসোল এলোওয়েস কারখানার উদ্যোগে কম্বল বিতরণ

আসানসোল এলোওয়েস কারখানার উদ্যোগে কম্বল বিতরণ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ন্যাকড়াজোড়িয়া গ্রামে অবস্থিত বেসরকারি কারখানা আসানসোল এলোওয়েস প্রাইভেট লিমিটেড,তার সিএসআর ফান্ড থেকে এলাকার প্রায় ৫০০জন গরীব অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিলো।এদিন কারখানার গেটের সামনেই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।যেখানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,দেন্দুয়া পঞ্চায়েতের প্রধান সুপ্রকাশ মাঝি,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী সহ আরো অনেকে।এদিন কারখানার কর্ণধার জোগিন্দ্র সিং জানান প্রতিনিয়ত কোম্পানি সিএসআর ফান্ড থেকে এলাকার মানুষের জন্য উন্নয়ন মূলক কাজ করে থাকে।শীতের কথা মাথায় রেখে এই অঞ্চলের প্রায় ৫০০জন মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো।তাছাড়া মাইথন জলাধারের নৌকা চালকদের সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সালানপুর বিডিও অফিসে কারখানার তরফে কিছু লাইফ জ্যাকেট দেওয়া হবে।যা আগামী দিনে নৌকা চালকদের দেওয়া হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার