জেলার আপডেট ✍ Final Exposer

মনের দিশা

মনের দিশা

বিদিশা চৌধুরী (আন্দুল, হাওড়া)

আমি এখন ব্যস্ত বড়ো
নিয়ম করে রোজনামচায়,
নিজের মনের খবর রাখি।
মনের ঝড় কে পাশে রেখে
নতুন করে বাঁচতে জানি।
আলুথালু মন যে আমার,
হদিস নেয়ার নেই তো বারণ,
তবুও যদি সময় করে
ব্যস্ত তাকে সঙ্গী করো,
পুরোনো ঐ কাগজ সম
সরিয়ে রাখো ঐ দেরাজে,
বলবো তুমি
থাকো এমন ,
কারুর মনের নাগাল পাওয়া
বড্ডো যেন কঠিন লাগে।
আমি এখন দিব্বি আছি,
হয়তো আছি অভিনয়ে,
হোকনা ,তবু আড়াল করে,
রাখলাম নয় সময় টাকে,
কর্তব্যের শিকল পড়ে
মনের কথা ও ভুলতে জানি।
আমি এখন ব্যস্ত বড়ো
নিজের মনকে সরিয়ে রেখে,
বাঁচতে জানি, বাঁচতে জানি।
যদি কভু অবসরে মন ফিরে পাই
মনের টানে,
তবু যেন আমি এখন
সব ভুলে বাঁচতে জানি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার