ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই
কৌশিক মুখার্জী: কুলটি:- ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুইজন। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত সালকানালি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২৫০গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার করে দুজনকে। অভিযুক্ত দের নাম হার্সকুমার বার্নওয়াল নিয়ামতপুর ফাঁড়ির আলডি এলাকার বাসিন্দা ও ফারিকুল শেখ মুর্শিদাবাদের বাসিন্দা। বুধবার ধৃত দুইজনকে আসানসোল আদালতে পেশ করা হয়।তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে খবর।গোটা ঘটনা তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।অন্য দিকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ অভিযান চালিয়ে কালীপাহাড়ি এলাকা থেকে কুড়ি কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করে । আজ আসানসোল আদালতে তোলা হয় ধৃতদের।এর মধ্যে এক জন মহিলা এবং এক জন পুরুষ রয়েছেন।ঘটনার তদন্তে পুলিশ।
