আসানসোল ✍ Final Exposer

কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করার পাশাপাশি হেলমেট বিতরণ

কৌশিক মুখার্জী: কুলটি:- বৃহস্পতিবার আসানসোলের কুলটি থানার অন্তর্গত কুলতোড়া মোড় সংলগ্ন এলাকায় কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা বিষয়ক এক বিশেষ অভিযান চালানো হয়।যেখানে বিনা হেলমেটে থাকা মোটরবাইক আরোহীদের মোটরবাইক থামিয়ে তাদের মাথায় হেলমেট পরিয়ে দেওয়ার সাথেই পথ নিরাপত্তা বিষয়ে তাদের সচেতন করার সাথে বিশেষভাবে সতর্ক করা হয় যেনো মোটর বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা , বাইক চালানোর সময় মোবাইলফোন বা হেডফোনে কথা না বলা,বাইক আসতে চালানো পথ নিরাপত্তা বিষয় নিয়ে সচেতনতা করা হয়।উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ড পুলিশের আধিকারিক সহ কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার