জেলার আপডেট ✍ Final Exposer

অনুভব স্রোত

অনুভব স্রোত

রাণা চ্যাটার্জ্জী (পূর্ব বর্ধমান)

এক পশলা বৃষ্টির মতো
তোমার ক্ষণিক আবির্ভাবে মন ভরে কই!
সারারাত শূন্যতার অঝোর ধারা!

ঠিক যেমন কাছে না পাওয়ার আক্ষেপ,
নোনা স্রোতের মতো চুঁইয়ে জমা হয়
গহন মনের চোরা কুঠুরিতে!
কখনো বা লাগাতার বিষন্নতায় ঝরে।

বুঝেও কি বুঝতে চাও না!
কে নোঙর ফেলেছে বন্দরে?
আমি তখনো যত্নে প্রেয়সীর খোঁপা,
সাজিয়ে তোলার প্রয়াসে সঞ্চয় করছি সুমিষ্ট জুঁই।

তোমার স্পর্শে এভাবেই মন ভালো রাখার
ভেষজ প্রলেপ জাগিয়ে রাখে আমায়,
ঘুমিয়ে না পড়ি যেন তবু যে প্রেমে পড়া বারণ!

তুমি তুমি মন তোলে আলোড়ন,
কি যে অদ্ভুত মন রসায়ন!
এভাবেই চলি রাত জাগা পথিক আমি।
দিশার খোঁজে এক সাথে জীবন কাটাতে ব্রতী।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার