আসানসোল ✍ Final Exposer

স্থানীয়দের চাকরির দাবিতে বিক্ষোভ

স্থানীয়দের চাকরির দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: নিয়োগ হবে প্রায় ১৫ হাজার। শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। স্থানীয়দের পরিবর্তে সুযোগ পাচ্ছে বহিরাগতরা। এই অভিযোগে বার্ণপুরের আইএসপিএস সেলের নিরাপত্তা দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করে স্থানীয় বেকার যুবক-যুবতীরা। চাকরির দাবিতে একসময় তারা দপ্তরের সামনের গেটে তালা ঝুলিয়ে দেয়। বিক্ষোভকারীদের দাবি, আধুনিকীকরণের জন্য বার্নপুরের আইএসপিএস সেলে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতদের নিয়োগ করা যাবেনা। তাদের দাবি, দক্ষ শ্রমিক হিসাবে নাহলেও অস্থায়ী শ্রমিক হিসেবে স্থানীয় যুবক-যুবতীদের চাকরিতে নিয়োগ করতে হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়ে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। ফলে বিক্ষোভকারীদের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার