জেলার আপডেট ✍ Final Exposer

আবোল তাবোল থিয়েটার্স গ্রুপের ৩০ তম বর্ষপূর্তিতে গুণীজন সংবর্দ্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কৌশিক ঘোষ,হাওড়া:- হাওড়ার লিলুয়ার ভট্টনগর ফ্রেন্ডস ক্লাব প্রাঙ্গনে আজ সন্ধ্যায় হাওড়া আবোল তাবোল থিয়েটার গ্রুপের ৩০ তম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সংবর্দ্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। মুখ্য আয়োজক হাওড়া আবোল তাবোল নাট্যগোষ্ঠীর সভাপতি গোবিন্দ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক সুদীপ্ত শঙ্কর দাস ও প্রধান উপদেষ্টা সুজিত সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত চলচিত্র পরিচালক সুজিত গুহ, প্রসাশনিক কর্মকর্তা বৈজয়ন্ত রাহা,মৌ রায়,সাত্যকি মন্ডল, সৌমজিৎ মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার স্কুলের বিশিষ্ট শিক্ষকগন ও সমাজসেবী সহ সমাজের গুনীকৃতি ব্যক্তিত্বদের এই অনুষ্ঠানে সংবর্দ্ধিত করা হয়। নৃত্য,সংগীত পরিবেশন,সংবর্দ্ধনাঞ্জাপন, বক্তব্য পেশের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয়। সবশেষে হাওড়া আবোল তাবোল থিয়টার্স গ্রুপের নাটক কালোরুটি ও পরিবেশিত হয় যা দর্শকদের মুগ্ধ করে। আগামী প্রজাতন্ত্র দিবসের দিন হাওড়া আবোল তাবোল থিয়েটার্স গ্রুপের প্রথম শর্ট ফিল্ম তদন্ত চলছে এর মুক্তি পেতে চলেছে। সংগঠনের সভাপতি গোবিন্দ চন্দ্র দেব জানান আগামী দিনে তারা আরো বৃহৎ কর্মযঞ্জে সামিল হবেন। পরিচালক সুজিত গুহ হাওড়া আবোল তাবোল গ্রুপের আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। মুখ্য উপদেষ্টা সুজিত সরকার সকলকে ধন্যবাদ ঞ্জাপন করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার