জেলার আপডেট ✍ Final Exposer

ভূত গিন্নির রিলস

ভূত গিন্নির রিলস

পার্থ প্রতিম চ্যাটার্জী (হলদিয়া, পূর্ব মেদনীপুর)

মাঝরাতেতে মামদো ভূতের উঠলো হঠাৎ বাই,
মস্ত মাছের মুড়োর ঘি এক্ষুনি খেতে চাই।
যেই না ভাবা অমনি জেগে খুললো হোয়াটস্যাপ
মেছো ভূতের মেসেজ পেয়ে দেখলো গুগুল ম্যাপ।
তালপুকুরের কোন কোনেতে আছে বিশাল রুই
মোবাইলে উঠলো ভেসে তেমনি খানেক দুই।
এই না দেখে মামদো ভূতের গিন্নি উঠলো নেচে
বললে তোমায় ধরতেই হবে এখুনি পুকুর ছেঁচে।
ছানাপোনাদের নিয়ে মামদো পুকুর ছেঁচতে গেলো
গিন্নি সেথায় খোশ মেজাজে রীলস বানাতে পেলো।
ভূত সঙ্গীত দিয়ে গিন্নি ভিডিও বানালো খাসা
ফেসবুকে আর ইন্সট্রাগ্রামে ভিউস হলো ঠাসা।
শাকচুন্নি আর পেত্নীর তখন মুখ খানি হলো ভার
মামদো ভূতের গিন্নি দেখো পাচ্ছে ফুল আর স্টার।
ছানাপোনাদের সাথে মামদো মাছগুলো সব খেলো
রীলস দেখে মামদো বললো গিন্নি ভিউস গেলো।
হ্যালো গাইজ বলে গিন্নি তখন লাইভ করলো শুরু
স্টার পেতে লাগলো কাজে নাচিয়ে ঊরু ভুরু।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার