আসানসোল ✍ Final Exposer

মিনিবাস এবং টুরিস্ট বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক ডজন মানুষ আহত

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- জামুড়িয়া থানার কেন্দা ফাড়ির অন্তর্গত চাকদোলা পুলের কাছে একটি মিনিবাস এবং টুরিস্ট বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাস চালকসহ প্রায় এক ডজন মানুষ গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি সম্পর্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে দীঘা থেকে বীরভূম যাচ্ছিল একটি টুরিস্ট বাস এবং হারিপুর থেকে জামুড়িয়া হয়ে আসানসোল যাচ্ছিল একটি মিনি বাস, দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দুই বাসের চালকসহ মিনি বাস এবং টুরিস্ট বাসের প্রায় এক ডজন যাত্রী আহত হন। দীঘা থেকে বীরভূম যাচ্ছিল মিনি বাসে মোট ৬৫ জন যাত্রী ছিলেন।দুর্ঘটনার পর জামুড়িয়া থানার কেন্দা ফাড়ির পুলিশ এবং স্থানীয় লোকজন আহতদের চিকিৎসার জন্য বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার