জেলার আপডেট ✍ Final Exposer

হাওড়ায় শুরু হলো তিনদিন ব্যাপী আয়ুষ মেলা

হাওড়ায় শুরু হলো তিনদিন ব্যাপী আয়ুষ মেলা

রিমা ঘোষ, আমতা হাওড়া-: হাওড়া জেলা এবং আমতা-১ নং ব্লক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের উদ্যোগে

২৩ শে জানুয়ারি থেকে আমতা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হলো তিনদিন ব্যাপী আয়ুষ মেলা। মেলা শুরুর আগে সকালে আমতা হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও শেষ হয় আমতা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে। কচি কাঁচাদের অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিযে শুরু হয় এই মেলা। তখন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আয়ুর্বেদিক ডিরেক্টর ডা. দেবাশিস ঘোষ, হেলথ এন্ড ফেমিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নোবেল অফিসার এ.এইচ. ডবলু সি, আমতা হাসপাতালের বি.এম.ও.এইচ ডা. পার্থ চ্যাটার্জী, টি.বি.রায় স্টেট আয়ুর্বেদিক কলেজ ডা. সুপ্রিয় চৌধুরী, হাওড়া জেলা ডি.এম.ও ডা. কল্যাণী বাসু, পশ্চিমবঙ্গ যোগা এবং নেচারোপাতি কাউন্সিলের ডা. তুষার কান্তি শীল প্রমুখ। বিকালে মেলার উদ্বোধন করেন উলুবেড়িয়া উওর কেন্দ্রের বিধায়ক ডা. নির্মল মাজি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার