আসানসোল ✍ Final Exposer

যথাযোগ্য মর্যাদার সঙ্গে আসানসোল মহকুমা সদর দপ্তর প্রাঙ্গণে নেতাজী জয়ন্তী উদযাপন

যথাযোগ্য মর্যাদার সঙ্গে আসানসোল মহকুমা সদর দপ্তর প্রাঙ্গণে নেতাজী জয়ন্তী উদযাপন

অঙ্কিতা চ্যাটার্জ্জী: আসানসোল:-

দেশজুড়ে নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হচ্ছে দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মজয়ন্তী। রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও দিনটি মহাসমারোহে উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে আসানসোল মহকুমা শাসক দপ্তর প্রাঙ্গনেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে নেতাজীজয়ন্তী পালিত হয়। এখানে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য,অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) সঞ্জয় পাল, মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত, সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এর পর স্বাগত ভাষণ দিতে গিয়ে মহকুমা শাসক তার বক্তব্যে স্বাধীনতা আন্দোলনে নেতাজীর ভূমিকা নিয়ে আলোকপাত করেন। নেতাজীর মতো একজন দেশপ্রেমীর গুরুত্বও তিনি তুলে ধরেন। তিনি বলেন আজকে আমাদের ভারতবর্ষে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন আজকে আমাদের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস। বাঙালি তথা ভারতবাসীর কাছে আজ এক বিশেষ দিন। গত শতাব্দীতে তিনি জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বর্তমান প্রজন্ম ইতিহাসের পাতা থেকে জানতে পারে।

অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) সঞ্জয় পাল, আসানসোল ওমেন কলেজের প্রিন্সিপাল সহ বিশিষ্ট গুনিজনেরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার