আসানসোল ✍ Final Exposer

নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের বড়সড় সাফল্য,আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৭

নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের বড়সড় সাফল্য,আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৭

কৌশিক মুখার্জী: কুলটি:-

নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের বড়সড় সাফল্য,আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৭জন।ঘটানো প্রসঙ্গে জানা যায় গতকাল দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে লছিপুর সংলগ্ন এলাকা থেকে ২টি চারচাকা গাড়িতে ৭ জনকে আটক করে।এরপর তাদের তল্লাশি করার পর তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি AAMMR রাইফেল, ১টি 7mm পিস্তল,৬ টি কার্তুজ সহ 7 জনকে করলো গ্রেপ্তার করে। আজ সকাল ধৃত ৭ জনকে আসানসোল জেলা আদালতে পাঠিয়ে দেওয়া হয়।অভিযুক্ত ৭ জন ঝাড়খন্ড রাজ্যের রাঁচি এবং ধানবাদ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে কি কারনে তারা রাজ্যে প্রবেশ করেছিল তা ক্ষতিয়ে দেখছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার