আসানসোল ✍ Final Exposer

ইএসআই হাসপাতালে চালু হলো একাধিক পরিসেবা

ইএসআই হাসপাতালে চালু হলো একাধিক পরিসেবা

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

শনিবার আসানসোলের ইএসআই হাসপাতালে নতুন দুটি চিকিৎসা পরিসেবা সংক্রান্ত মেশিন, নতুন অডিটোরিয়াম হল ও একটি নতুন জল প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উদ্বোধন করা দুটি মেশিন হলো ল্যাপ্রোস্কোপিক ও সি-আর্ম। এছাড়াও ইএসআই হাসপাতালে এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। ফলক উন্মোচন করে প্রকল্প ও স্বাস্থ্য পরিসেবা সংক্রান্ত মেশিনের উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও তিনি রক্তদান শিবিরে রক্তদাতা ও হাসপাতালে সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষণ নেওয়া মেয়েদের সার্টিফিকেট প্রদান করেন। 

এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন ২০১১ সালের আগে রাজ্যে ইএসআই ক্ষেত্রে বলতে গেলে কিছুই ছিলোনা। আসানসোল সহ রাজ্যের ১৩ টি ইএসআই হাসপাতালের অবস্থা কেমন ছিলো, তা সবার জানা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় ২০১১ সালে সরকার গঠন হওয়ার পরে সব ইএসআই হাসপাতালের হাল ফিরেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর  (প্ল্যানিং) ডাঃ ময়ুখ রায়, ইএসআই হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অতনু ভদ্র, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জী সহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার