তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধর করার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে
কৌশিক মুখার্জী: কুলটি:- তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধর করার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।মারধরের ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে ।আসানসোলের কুলটির ঘটনা।জানা গিয়েছে রবিবার আসানসোল পৌরনিগমের 65 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ জমীর কুরেসীর বাড়ির সামনে রান্না করার কিছু বাসন রাখা ছিল।সেটা আখতার হুসেন এর নির্দেশে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠে।এই ঘটনার প্রতিবাদ করায় তৃণমূল ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ জমীর কুরেসীকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন মারধর করে বলে অভিযোগ।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়াই।খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।এই ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেনকে আটক করেছে পুলিশ।
