আসানসোল ✍ Final Exposer

প্রায় ১৭ ঘণ্টা ধরে মৃতদেহ রেখে পথ অবরোধ করে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

প্রায় ১৭ ঘণ্টা অতিক্রম, মৃতদেহ রেখে বিক্ষোভ গ্রামবাসী সহ পরিবারের।চলছে পথ অবরোধ।ঘটনা কর্মরত অবস্থায় গত ১৫ই ফেব্রুয়ারি কল্যাণেশ্বরী বিদ্যুৎ বিভাগের ডিভিসি সাব স্টেশনে বিদ্যুৎ খুঁটি থেকে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাটিতে পড়ে
অস্থায়ী শ্রমিক সাহেব লাল মুর্মু গুরুতর আহত হয়।তাকে চিকিৎসার জন্য প্রথমে আসানসোল এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তারপর সেখান থেকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।তবে ৭ই মার্চ তার মৃত্যু হয়।সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল থেকেই থেকেই মৃত দেহ নিয়ে পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা ডিভিসি বিদ্যুৎ বিভাগের সাব স্টেশনের সামনে মুখ্য গেটের সামনেই ক্ষতিপূরণ ও স্থায়ী চাকরির দাবি জানিয়ে ধর্নায় বসে।এবং কল্যানেশ্বরী দেন্দুয়া মুখ্য রাস্তায় বাসের ব্যারিকেড দিয়ে পথ অবরোধ করে।বারবার ডিভিসি কর্তৃপক্ষের সাথে মীমাংসায় বসে কোনো সুরাহ হয়নি বলে দাবি করেন পরিবারের সদস্যদের।তাই ১৭ ঘন্টা পার হয়ে গেলেও এখনো মৃতদেহ রেখে বিক্ষোভ ও পথ অবরোধ চালিয়ে যাচ্ছে পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা।তারা জানান অবিলম্বে তাদের দাবি পূরণ করতে হবে না হলে তাদের আন্দোলন চলতে থাকবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার