আসানসোল ✍ Final Exposer

আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতায় উপস্থিত হলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৩০তম আঞ্চলিক স্তরের আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতার এই প্রথমবার আয়োজন করা হয় সালানপুর ব্লকের রূপনারায়ানপুর হিন্দুস্তান কেবসল শ্রমিক মঞ্চে।যেখানে উপস্থিত হন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়,পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান।এই আদিবাসী নাট্য প্রতিযোগিতায় মোট পাঁচটি আদিবাসী দল অংশগ্রহণ করে।আদিবাসীদের এই আঞ্চলিক স্তরের নাট্য প্রতিযোগিতায় যে দল উত্তীর্ণ হবে তারা সরাসরি রাজ্য স্তরের অনুষ্ঠানে যোগ দেবে বলে জানা যায়।তাছাড়া এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার