জেলার আপডেট ✍ Final Exposer

চাঁদা নেতাজী সংঘ ক্লাবের ১৪ তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- প্রতি বছরের ন্যায় এবারও ১৪ তম বর্ষ নেতাজী সংঘ ক্লাবের পরিচালনায় ও চাঁদা গ্রামবাসীদের সহযোগিতায় দুই দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা,বস্ত্র বিতরণ গুণীজন সংবর্ধনা সভা অনুষ্ঠানের আয়োজক করা হয়। এখানে উপস্থিত ছিলেন গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী অমল কর্মকার,বিমান চৌধুরী,তপন চক্রবর্তী, কনা সাহা, কৌশিক সাহা,বিশিষ্ট সমাজসেবী কাইফ (লাল্টু) মোল্লা, ডাঃ তারিক জামান BHMS CAL ,চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুহানা ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ,পঞ্চায়েত সদস্য এনায়েত হোসেন মোল্লা,বিশিষ্ট সাংবাদিক ওয়ারিস লস্কর সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। এদিন গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রায় ৫০ জন এলাকার দুঃস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করার পাশাপাশি প্রায় এক শত পুরুষ ও মহিলাদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও ঔষুধ বিতরণ করা হয়। এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুনীজনদের সমাজ বন্ধু সম্মাননা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার