আসানসোল ✍ Final Exposer

৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ গ্রেফতার এক

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আবারও সাফল্য। ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারের সাথে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ও জিজ্ঞাসাবাদ করছে।
ডাকাতির পরিকল্পনা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছিল এইসব বাইক। সোমবার আসানসোলের ডেপুটি কমিশনার অফ পুলিশ ধ্রুব দাস জানান ২৪ তারিখে নর্থ হিলভিউ এলাকায় এক ফার্নিচার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল। এই সময়ে অপরাধীরা একটি নম্বর প্লেট ছাড়া মোটরসাইকেল ব্যবহার করছিল। তদন্তের সময় পুলিশ এই মোটরসাইকেলটি আখিলেশ সিংয়ের কাছ থেকে উদ্ধার করে, যা ডিসেম্বর মাসে নর্থ থানার কাল্লা হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে চুরি হয়েছিল।পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় আখিলেশ সিং এই চোরাই মোটরসাইকেলটি সুভ্র নীল ঘোষ নামে এক ব্যক্তি থেকে কিনেছিল। এরপর পুলিশ সুভ্র নীল ঘোষকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে মোট ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। সুভ্র নিজেই মোটরসাইকেল চুরি করত এবং সেগুলি পরে বিক্রি করত বলে স্বীকার করেছে। পুলিশ জানার চেষ্টা করছে যাতে এই চোরাই মোটরসাইকেলগুলি আরও কোন অপরাধে ব্যবহার করা হয়েছে তা জানা যায়। ডেপুটি কমিশনার ধ্রুব দাস আরও জানান অভিযুক্তদের কড়া শাস্তি নিশ্চিত করতে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং অন্যান্য সম্ভাব্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।পুলিশের এই কঠোর পদক্ষেপ শুধুমাত্র অপরাধীদের জন্য একটি বার্তা নয়,স্থানীয় নাগরিকদের মধ্যে পুলিশ প্রশাসনের প্রতি বিশ্বাসও বাড়িয়েছে।স্থানীয়রা পুলিশ এই পদক্ষেপকে প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর ফলে এলাকায় অপরাধের ঘটনা কমবে এবং আইন শৃঙ্খলা আরও শক্তিশালী হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার