আসানসোল ✍ Final Exposer

পুলিশ ও আর.টি.ও. অফিসের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্স এর আবেদন ও সরল প্রক্রিয়াকরণ শিবির

কৌশিক মুখার্জী: কুলটি:- মুখমন্ত্রীর স্বপ্নের প্রকল্প "সেফ ড্রাইভ সেভ লাইফ" আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এবং আসানসোল আর.টি.ও. অফিসের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্স এর আবেদন ও সরল প্রক্রিয়াকরণ শিবির কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে।আসানসোলের চৌরাঙ্গি মোড় এলাকায় অনুষ্ঠিত হয় এই শিবির।যেখানে এলাকার সাধারণ মানুষ খুব স্বল্পমূল্যে ড্রাইভিং লাইসেন্স সঠিক নথিপত্র নিয়ে আবেদন করেন।এদিন উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক সৌরভ চৌধুরী, কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক চিন্ময় মন্ডল সহ চৌরাঙ্গী ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র ভুঁই সহ আরো অনেকে।এই রকম উদ্যোগ কে সাধুবাদ জানান সাধারণ মানুষ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার