আসানসোল ✍ Final Exposer

আরটিওর উপস্থিতিতে পথ নিরাপত্তা সপ্তাহ পালন আসানসোলে

আরটিওর উপস্থিতিতে পথ নিরাপত্তা সপ্তাহ পালন আসানসোলে

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-  গোটা রাজ্য জুড়ে ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মাধ্যমে গাড়ি চালকদের সড়ক দুর্ঘটনা রোধ সহ ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হচ্ছে। বুধবার বিকেলে আসানসোলের  ভগৎ সিং মোড়ে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। এদিন আরটিও মৃন্ময় মজুমদারের উপস্থিতিতে পথ নিরাপত্তা ও সচেতন করার পাশাপাশি হেলমেট বিহীন দুচাকার গাড়ি চালকদের হেলমেট পরার বিষয়ে সচেতন করার সাথে ফুল দিয়ে হেলমেট পরিয়ে দেওয়া হয়। 

এই প্রসঙ্গে আরটিও মৃণ্ময় মজুমদার জানান ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালনের একটা কর্মসূচি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ কমিশনারেটের সহযোগিতায় এদিন দুচাকার গাড়ি চালানোর সময় হেলমেট পরার প্রয়োজনীয়তা সম্পর্কে চালকদেরকে বলা হচ্ছে ।সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য একটা প্রচার চালানো হচ্ছে গোটা বাংলায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার