আসানসোল ✍ Final Exposer

লছিপুর চবকা যৌনপল্লীতে 'দুয়ারে সরকার' শিবির পরিদর্শন করলেন অতিরিক্ত জেলাশাসক ও মহুকুমা শাসক

লছিপুর চবকা যৌনপল্লীতে 'দুয়ারে সরকার' শিবির পরিদর্শন করলেন অতিরিক্ত জেলাশাসক ও মহুকুমা শাসক

নিজস্ব সংবাদদাতা, কুলটি:-রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর মস্তিষ্ক প্রসূত 'দুয়ারে সরকার' শিবির। এটি হলো নবম শিবির। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ২৪ শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই শিবির ১ লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের শিবির থেকে উপভোক্তারা রাজ্যসরকারের ৩৭ টি বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা নিতে পারবেন।সরকারের নির্দেশ মেনে পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত লছিপুর চবকা যৌনপল্লীতে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার শিবির।লছিপুরের চবকা দুর্বার সমিতিতে এই বিশেষ ক্যাম্প করা হয়।যদিও যৌনকর্মী ছাড়া ঐ এলাকার সাধারণ মানুষও দুয়ারে সরকার শিবিরে প্রকল্পের জন্য আবেদন করেন।এছাড়া এদিন দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়।এদিন এই শিবিরে পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পাল, মহুকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ আরো অনেকেই।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার