আসানসোল ✍ Final Exposer

বিসিসিএল এর দামাগোড়িয়া খোলামুখ এলাকায় বিসিসিএল এর অভিযানে বন্ধ করে দেওয়া হয় অবৈধ র‍্যাটহোলগুলি

কৌশিক মুখার্জী: কুলটি:-

বার বার ধরে উঠে আসে খোলামুখ খনির দুর্ঘটনার খবর। এইবার তৎপর হয়ে উঠে বিসিএল। বিসিএল এর চার্চ ভিক্টোরিয়া এলাকার অন্তর্গত দামাগোড়িয়া খোলামুখ কোলিয়ারি এলাকায় শুক্রবার বিসিসিএল এক অভিযান চালিয়ে অবৈধ খোলামুখ,তথা র‍্যাটহোলগুলি  বন্ধ করে দেয়। এই বিষয়ে দেবাশীষ চক্রবর্তী প্রোঝেক্ট অফিসার জানিয়েছেন যখনই যে অবস্থায় এই অবৈধ বিষয়গুলি সম্পর্কে জেনেছেন, ব‍্যবস্থা গ্রহণ করেছেন। এদিনও এই এলাকার র‍্যাটহোলগুলি বন্ধ করা হয়েছে।আগামী দিনেও এই অভিযান চলবে।এই অভিযানে BCCL কতৃপক্ষ CISF, ও কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের সহযোগিতায় এই অবৈধ কয়লা ক্ষনির মুখগুলো ভরাট করে দেওয়া হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার