জেলার আপডেট ✍ Final Exposer

অধরা

অধরা

মধুমিতা দে (ডোমজুড়, হাওড়া)

এই জগতের যাহা কিছু,
সব কিছু তা আমার নয়।
বালি ভরা মুঠোখানি আঁকড় করি,
তবুও কি তা সেথায় রয়?
সকল কিছু আমার নয়।
আকাশটাকে আমার ভাবি,
দুহাত তুলে জানাই দাবী,
সেজন বোধহয় হাস্যমুখে,
নির্বাক হয়ে চেয়ে রয়।
সব কিছু কি আমার হয়?
বিশাল কায়া ঢেউয়ের ফনা,
আমার ঘরেই আনলো হানা,
দেখলো নাতো দেবীর আসন,
তার চোখেতে নেই কো ভয়!
এ ঘর দুয়ার আমার নয়।
পথের সকল মানুষজনা,
আত্মহারা পাগলপানা,
নেশায় মাতাল দাঁড়িয়ে শূন্যে,
দেখছে বসে আপন ক্ষয়!
এরা তো কেউ আমার নয়।
রাতের আঁধার,ভোরের শিশির,
নির্বোধ হাসি,কিচিরমিচির,
প্রেমের দামে বিকিয়ে দেওয়া,
আমি তুমি বিশ্বময়;
এরাই যেন আমার হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার